বালাকোট এয়ারস্ট্রাইকের মাস্টারমাইন্ড এবার রাসবিহারীতে বিজেপির তুরুপের তাস! পড়ুন বিস্তারিত

ফৌজ আধিকারিক থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী, যাত্রাপথটা নেহাতই কম নয়। ফৌজ থেকে অবসর নিলেও বর্তমানে ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে সুব্রত সাহার সম্পর্কেই। এবারের নির্বাচনে বিজেপির তরফে টিকিট পেয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি।

বালাকোট এয়ারস্ট্রাইকের মাস্টারমাইন্ড এবার রাসবিহারীতে বিজেপির তুরুপের তাস! পড়ুন বিস্তারিত

মোদী সরকারের অন্যতম মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচীর অংশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি। ফৌজ থেকে অবসর নেওয়ার পর, তিনি সুব্রত সাহা এই বোর্ডের সঙ্গে যুক্ত হন। উপদেষ্টা পদে নিয়োগ হন তিনি। অ্যাকাডেমিয়া থেকে সেনাবাহিনী ও শিল্পমহলকে এক সূত্রে বেঁধে রেখেছেন এই বাঙালি পুত্র।

আরও পড়ুন- এবার করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ! এখন কেমন আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী?

জন্মসূত্রে কলকাতার ছেলে হলেও, কর্মসূত্রে বাইরে বাইরেই থাকতে হয়েছে সুব্রতকে। আসাম রেজিমেন্টে কর্মরত এই আধিকারিক পরিকল্পনা, সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি ও আধুনিকীকরণের কার্যভার সামলাত। ভারতীয় সেনাবাহিনীর হাতে কী ধরনের অস্ত্রশস্ত্র থাকা উচিত, সে সম্পর্কে তাঁর বোঝাপড়া প্রশ্নাতীত বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা। মিলিটারি অপারেশনসের এডিজি থাকাকালীন তিনি সেনাবাহিনীর অতি সংবেদনশীল জায়গার নিযুক্ত ছিলেন। এর পর তিনি ছিলেন চিনার কর্পসের দায়িত্বে, যে দায়িত্ব শুধু পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণরেখার উপর নজরদারিরই নয়, কাশ্মীরের পুরো দেখভালেরও।

কিন্তু এসবের থেকেও তাঁর বড় পরিচয় হল এ সুব্রত সাহাই হলেন বালাকোট হামলার মাস্টারমাইন্ড। নির্বাচনী প্রচারের সময় তিনি একবার বলেন, নির্বাচনে লড়াই হয় না, লড়াই হয় শত্রুর সঙ্গে। নির্বাচনে প্রতিযোগিতা হয়। তাঁর কথায়, বিজেপি তাঁকে সুযোগ দিয়েছে, এই প্রতিযোগিতা লড়বার। তাঁর মতে, এ রাজ্যে এখন ভয়ের পরিবেশ রয়েছে। ফলে তিনি এখানে নাগরিকদের সুরক্ষা দেবেন।

আরও পড়ুন- এবার ইডির তলব পার্থ চট্টোপাধ্যায়কে, ফের পাঠানো হল সমন, বিপাকে তৃণমূল

২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু এবারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া কেন্দ্র ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন। এ বছর রাসবিহারী কেন্দ্রে সুব্রত সাহার প্রতিপক্ষ হলেন এলাকার পরিচিত মুখ দেবাশিস কুমার।

RELATED Articles