এই বছর অনেক বিশিষ্ট শিল্পীরা বিজেপিতে যোগ দিয়েছেন এবং এদের মধ্যে অনেকেই নির্বাচনে প্রার্থী হয়ে হারের মুখ দেখেছেন। সেই তারকা প্রার্থীদের সম্প্রতি বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় কদর্য ভাষায় আক্রমণ করেছেন। এবার একে একে বিজেপির সেই মহিলা প্রার্থীরা তথাগত রায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন।
দোলের দিন মদন মিত্রের সঙ্গে গঙ্গাবক্ষে আবির খেলতে দেখা গিয়েছিল বিজেপির তনুশ্রী পায়েল এবং শ্রাবন্তীকে। এই নিয়ে সেই সময় জল ঘোলা কম হয়নি। তবে এবার তথাগত রায় সমস্ত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন। তার দাবি এই নগরীর নটীদের কেন টিকিট দেওয়া হল? আর এরা নির্বাচনের টাকা নিয়ে গঙ্গাবক্ষে মদন মিত্রের সঙ্গে কেলি করে সেলফি তুলে ভোটে হেরে ভূত হয়েছে।
স্বাভাবিকভাবেই তার এই নোংরা ইঙ্গিতের প্রতিবাদে মুখ খোলেন নেটিজেনরা। অধিকাংশ মানুষই প্রশ্ন করতে শুরু করেন যে বিজেপি নেতৃত্ব যখন জানতেন এরা অভিনেত্রী তাহলে এদেরকে দলের নেওয়ার কোন দরকার ছিল না কারণ এরা নিজেরা আসেননি।এছাড়াও বিরোধীপক্ষের শ্রীলেখা মিত্র, নুসরত জাহান, কাঞ্চন মল্লিক, নীল ভট্টাচার্য সকলেই তথাগত রায় কে তুলোধোনা করেছেন। তবে এবার মুখ খুললেন পায়েল শ্রাবন্তী।
আরও পড়ুনঃ আমন্ত্রিত তো ছিলেন, তবুও মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত সৌরভ? বাড়ছে জল্পনা
শ্রাবন্তী যেমন একটু ক্ষিপ্ত হয়েই জবাব দিয়েছেন যে উনি প্রমাণ দিক আমরা নির্বাচনের টাকা নিয়ে জলকেলি করেছি। তবে পায়েল যে জবাব দিয়েছেন তা মোক্ষম। তিনি অত্যন্ত নম্র ভাষায় তথাগত রায়কে বিদ্ধ করেছেন।
Lastly @tathagata2 sir, I had congratulated the winning party and mentioned that I will continue this journey that I have started. That’s what I do and that’s how passionate we actors are. Expecting your able guidance and support in this process as your are a veteran here. 🙏🏻 https://t.co/QCzYcROSR3
— Paayel Sarkar (@Paayel_12353) May 4, 2021
তিনি তথাগত রায়ের টুইট রিটুইট করে লিখেছেন, আমি রাজনীতির ময়দান ছেড়ে পালিয়ে যাইনি হারের পর। অভিনয় আমার পেশা এবং রাজনীতি আমার নেশা। আমি রাজনীতিতে যোগ দিয়েছি সদ্য কিছুদিন হলো এবং ভবিষ্যতে আমি রাজনীতি শিখতে চাই। তথাগত রায়ের মত বর্ষীয়ান নেতা যদি আমাকে গাইডেন্স দেন তাহলে আমি উপকৃত হব।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার