লকডাউন উপেক্ষা করেই চলছে মিঠাই ধারাবাহিকের শুটিং! 

করোনার প্রকপের জন্য প্রথমে ১৫ দিন ফের দ্বিতীয় দফায় ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এই অবস্থায় অন্যান্য সব কিছুর মতোই বন্ধ টলিপাড়াও। শুট ফ্রম হোম নিয়ে দ্বন্দ্ব চলছে গিল্ড ও ফেডারেশনের। আর এই অবস্থাতেই জানা যাচ্ছে ধারাবাহিকে এক নম্বর আসনপ্রাপ্ত সিরিয়াল ‘মিঠাই’ নাকি সমস্ত রকমের করোনা  নিয়মের তাচ্ছিল্য করে নিজেদের শুটিং চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- কুখ্যাত বলিউড! নায়কের সঙ্গে শুলে কাজ মিলবে, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী

টলিপাড়ায় যখন ঝাঁপ পড়েছে তখন এইভাবে নিয়মের উপেক্ষা কিভাবে করছে মিঠাই?

কিছুদিন আগেই মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডু জানিয়েছিলেন পুরোনো এপিসোড নয় দর্শকরা নতুন এপিসোড‌ই দেখবে। যেখানে অন্যান্য ধারাবাহিকের কলাকুশলীরা বাড়ি থেকেই আংশিক শুট করে পাঠাচ্ছেন, সেখানে অভিযোগ উঠেছে মিঠাই পুরোপুরি একটাই সেটে শ্যুট হচ্ছে।

জানা গেছে, এই ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের বাড়ির কাছাকাছি চলছে শুটিং। পর্যাপ্ত পরিমাণ কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিয়ে শ্যুট করেছেন সকলে।

হয়তো মিষ্টির দোকানের গল্প বলে দোকান খোলা রাখার মতো শুটিং খোলা রাখছেন তাঁরা।

আরও অন্যান্য খবর