‘ক্ষত না মেলানো পর্যন্ত বারবার দিনহাটায় আসতে হবে’, ক্ষতবিক্ষত হাতের ছবি দেখিয়ে রাজ্যপালকে তোপ উদয়নের

ভোট পরবর্তী হিংসায় নানান বিজেপি কর্মীদের পাশাপাশি আক্রান্ত হন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহও। এবার এই ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ার এক পোস্টের মাধ্যমে সরাসরি রাজ্যপাল জগদীপ ধনখড়কে শানালেন উদয়ন গুহ।

গতকাল, রবিবার, নিজের ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট করেন প্রাক্তন এই বিধায়ক। পোস্টে তিনি লেখেন, “যতদিন না হাতের এই ক্ষত মিলিয়ে যাচ্ছে ততদিন জগদীপ বাবুকে বারবার দিনহাটায় আসতে হবে বিজেপি কর্মীদের সান্তনা দিতে”।

আরও পড়ুন- লকডাউনের বিধিনিষেধ শিথিল করলেন মমতা, এবার খুচরো বাজার খোলা ১২টা থেকে ৩টে পর্যন্ত 

আসলে, ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ ও নন্দীগ্রাম গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে গিয়ে আক্রান্তদের পরিবারের কথা শুনে জলও দেখা যায় তাঁর চোখে। এবার নিজের এই ছবি পোস্ট করে উদয়ন গুহ কার্যত এটাই বোঝাতে চাইলেন যে হামলা শুধু বিজেপি কর্মীদের উপরেই হয়নি, তৃণমূল নেতাদের উপরেও হয়েছে। এদিন উদয়ন গুহ আরও জানান যে তাঁর এই পোস্ট তিনি কেন করেছেন, তা তিনি একেবারেই ব্যাখ্যা করতে চান না।

আরও পড়ুন- কর্মজীবন থেকে অবসর নিলেন আলাপন, নতুন মুখ্যসচিব পদে কে? 

বলে রাখি, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কোচবিহারের দিনহাটায় তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ-র উপর হামলা চালানোর অভিযোগ উঠে। এই হামলায় উদয়নের ডান হাতে আঘাত লাগে। তাঁর নিরাপত্তারক্ষীও আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর আগেও নির্বাচনের আগে দিনহাটায় দফায় দফায় হামলার মুখে পড়তে হয়েছে উদয়ন গুহকে৷ এছাড়াও, চতুর্থ দফার নির্বাচনে ভেটাগুড়িতে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের উপর ইট পাথরের ঢিল ছোঁড়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

আরও অন্যান্য খবর