শিক্ষিত বেকারদের চোখের জলের টাকা ক্লাবদের ফুর্তির জন্য দেবেন না, মমতাকে তোপ রুদ্রনীলের

বেশ কিছুদিন পর ফের নেট মাধ্যমে সরব অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। গত সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এরপরই রুদ্রনীল রীতিমতো হিসেব কষে দেখিয়ে দিয়েছেন যে এতে খরচ হবে মোট ১২৫ কোটি টাকা।

এরপরই সাধারণ নাগরিক হিসেবে তিনি প্রশ্ন করেছেন যে এই টাকা কার? মুখ্যমন্ত্রীর? তাঁর দলের? তবে উত্তরটা অভিনেতা নিজেই দিয়েছেন। বলেছেন, না, এই টাকা জনগণের। ডোমের চাকরির জন্য ইঞ্জিনিয়ারদের আবেদন নিয়েও নানান প্রশ্ন রেখেছেন তিনি। পরামর্শ দিয়েছেন, ক্লাবের উন্নয়ন না করে মুখ্যমন্ত্রী যাতে বাংলার উন্নয়ন করেন।

আরও পড়ুন- দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ মন্তব্যের বিরোধিতা, কাজ করতে না পারার সুযোগ, নানান অভিযোগ এনে বিজেপি ছাড়ছেন অনিন্দ্য

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর অনেকেই ভেবেছিলেন যে অন্যান্যদের মতো রুদ্রনীলও হয়ত রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দিচ্ছেন। তবে হঠাৎ ক্লাবদের মুখ্যমন্ত্রীর এই দান নিয়ে মুখ খুলতেই নেটিজেনরাও বেশ নড়েচড়েই বসেছেন।

শুধুমাত্র এই একটি বিষয় নিয়ে মন্তব্য করেই রুদ্রনীল ক্ষান্ত থাকেন নি। এছাড়াও করোনা, চুরি, বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষার অব্যবস্থা, সব বিষয় নিয়েই সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, “মানুষ আবার ক্ষমতায় এনেছেন বলে মানুষের টাকা দিয়ে যা খুশি করবেন না দয়া করে। শিক্ষিত বেকার ছেলেমেয়েদের চোখের জল আছে এই টাকায়। ক্লাবের ফূর্তি বা আনন্দের বিনিময়ে তাদের হাতে রাখতে আর ভোট কব্জা করতে এই টাকার ব্যবহার বন্ধ করুন। বাংলা যে বিপদে আছে তা সব থেকে বেশি আপনি জানেন”।

আরও পড়ুন- প্রবল অর্থসংকটে ভুগছে পাকিস্তান, উপার্জনের তাগিদে এবার বিয়ের জন্য ভাড়া দেওয়া হবে ইমরানের বাসভবন

বেশ কিছুদিন পর শাসকদলের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজনীতিবিদ-অভিনেতা। এর আগে বহুবার তাঁকে নেটাগরিকদের থেকে ‘দলবদলু’, ‘গিরগিটি’ এরূপ নানান মন্তব্য শুনতে হয়েছে। তবে এ বার তাঁরাই রুদ্রনীলকে সমর্থন জানিয়েছেন। এক নেটিজেন কমেন্ট করেছেন, “আপনার বিচার বুদ্ধি একেবারে পছন্দ নয় আমার। কিন্তু এই কথাটা আপনি খুব ভাল বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করুন। ক্লাবগুলোকে পরে দেখলেও হবে। কারণ খেলা তো হবেই”।

আরও অন্যান্য খবর