ভোট পরবর্তী হিংসা ও রাজ্যে চলতে থাকা বিজেপি কর্মীদের ধর্ষণের প্রতিবাদে আজ রাস্তায় নামেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভ দেখানো হয় কলকাতা ও অন্যান্য জেলাতেও।
আজ, বৃহস্পতিবার কলকাতার ভবানী ভবনের সামনে বিক্ষোভের নেতৃত্ব দেন মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভবানী ভবনের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এরপর অগ্নিমিত্রা-সহ আরও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- ত্রিপুরায় গ্রেফতার দেবাংশুর গাড়ির চালক-সহ একাধিক তৃণমূল কর্মী, মামলা দায়ের জামিন অযোগ্য ধারায়
রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও বিজেপি কর্মীদের ধর্ষণের প্রতিবাদ জানাতে আজ রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দেয় বিজেপি। এদিন ভবানী ভবন ছাড়াও কলকাতার সিমলা স্ট্রীটেও বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। ভবানী ভবনের সামনের রাস্তা অবরোধ করে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়।
সংবাদমাধ্যমে অগ্নিমিত্রার অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। সিপিএম ধর্ষণকে রাজনৈতিক অ্যাজেন্ডা হিসেবে ব্যবহার করত। তৃণমূলও তাই-ই করছে। শুধুমাত্র বিজেপি করার জন্য একজন মহিলাকে ধর্ষিতা হতে হবে কেন? মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে নারী সুরক্ষার কী এই উদাহরণ? প্রশ্ন রাখেন বিজেপি নেত্রী।
এরপরই অগ্নিমিত্রাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি কাজে বাধাদান, যানচলাচলে বাধা ও করোনার বিধিনিষেধ লঙ্ঘন করার জন্য বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের লালবাজারে এনে জামিন দেয় পুলিশ।
আরও পড়ুন- রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা? জানালেন মুখ্যমন্ত্রী
শুধু কলকাতাই নয়, এদিন ভোট পরবর্তী হিংসার ঘটনা ও ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় অগ্নিমিত্রার বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর-সহ রাজ্যের একাধিক জায়গায়।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!