অনস্ক্রিন স্বামী রাতুলের সঙ্গে বাস্তবে প্রেম করছেন শ্রীতমা? উদয়প্রতাপ সিংহের সঙ্গে নিজের সম্পর্কের সত্যি অকপটে জানালেন দিয়া!

বাংলার সেরা ধারাবাহিকের তালিকায় নাম আসে প্রথমে। বেশ কয়েক মাস ধরে টিআরপি চার্টের তালিকাতেও প্রথম স্থান নিয়ে রেখেছে তারা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে কাজ করে সকলের চোখের মনি হয়ে উঠেছেন সিদ্ধার্থের বোন শ্রীতমা তথা দিয়া মুখার্জী। এমনিতেই দর্শকদের কাছে মিঠাই আর উচ্ছে বাবুর দুষ্টু মিষ্টি সম্পর্ক বেশ পছন্দের। তাঁরই সঙ্গে তাঁদের নজরে আসছে এবার শ্রীতমা-রাতুলের সম্পর্ক।

এই মুহূর্তে ধারাবাহিকে মিঠাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে সমস্যা শুরু হয়েছে শ্রীতমা ও রাতুলের সম্পর্কেও। দর্শকরা একাধারে দুই জুটিকেই ভালবাসতে শুরু করেছে। এদিকে টলিপাড়ায় গুঞ্জন শোনা যেতে থাকে, রিয়েল লাইফেও প্রেম করছেন শ্রীতমা আর রাতুল অর্থাৎ দিয়া মুখোপাধ্যায় এবং উদয়প্রতাপ সিংহ। তবে সত্যিটা কী?

 

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

প্রসঙ্গত ‘সীমারেখা’ ধারাবাহিকে অভিনয়ের পর সহ-অভিনেতা অভিষেক বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দিয়া। কিন্তু চলতি বছরেই তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। দুজনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই সামনে আসে মিঠাইয়ের সেটে বেশ ভাল সম্পর্ক তৈরী হয়েছে উদয় আর দিয়ার। এই বিষয়ে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “উদয় খুব একটা বাংলা পড়তে পারে না। এখন অবশ্য পারে।” ‘তুমি এলে তাই’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন উদয় আর দিয়া। তখন থেকেই উদয়কে স্ক্রিপ্ট পড়ে পড়ে দিতেন অভিনেত্রী। শুনে শুনে মুখস্ত করতেন উদয়।

এখনও মাঝে মাঝে সেটাই হয়। এদিন উদাহরণ দিয়ে অভিনেত্রী জানালেন, “অভাব-অনটন শব্দটাকে উদয় উচ্চারণ করতো ‘অভাব টনাটন’। তাই আমাদের নিয়ে এই সমস্ত গুজব শুনে মজাই লাগে। বহুদিন ধরেই শুনে আসছি।” অভিনেত্রী জানালেন প্রথম যখন তিনি সেটের মধ্যে শোনেন তাঁর আর উদয়ের সম্পর্ক নিয়ে চর্চা চলছে, তখনই সে সোজা চলে যায় মিঠাইয়ের এক্সিকিউটিভ প্রোডিউসারের কাছে। বলেন, “যে কথাটা বলেছেন তাঁকে দয়া করে বলুন আমার ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহ থাকলে আমাকে এসে যেন বলেন। এভাবে পিছনে বলে বেড়াতে নিষেধ করুন।”

 

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

এটা ইন্ডাস্ট্রিতে খুব একটা অসাধারণ কিছু নয়। রোজই নিত্য নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যায়। আর যেখানে সদ্য ব্রেকআপ হয়েছে অভিনেত্রীর। সেখানে তো আরও। তাই এসব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী। কিন্তু সেটের মধ্যে তাঁর সম্পর্কের গুঞ্জন শুনতে পেয়ে বেজায় রেগে গিয়েছিলেন। তাই সিধা এক্সিকিউটিভ প্রোডিউসারের কাছে গিয়েই সমস্ত কিছু জানান। তাঁর কথাতে বোঝা গেল, তাঁদের দুজনের সম্পর্কটা শুধুমাত্র গুঞ্জন। আদতে এই মুহূর্তে তাঁদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, বন্ধুত্ব ছাড়া।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles