অভিনেত্রী শ্রীলেখা মিত্র টলিউডে বেশ জনপ্রিয়। বর্তমানে তিনি ফেসবুকে বেশ সক্রিয়। কিছুদিন আগেই ঘুরে এসেছেন ভেনিস থেকে, সেখানকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ছবি মনোনীত হয়েছিল। কিন্তু এর মধ্যেই তার জীবনে নেমে এলো অন্ধকারের ছায়া।
পুজোর আগেই প্রয়াত হলেন অভিনেত্রী বাবা সন্তোষ মিত্র। তার বাবাই যে তার অনুপ্রেরণা ছিলেন এই কথা বারবার শ্রীলেখা মিত্র জানিয়েছেন। স্বাভাবিকভাবেই বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শ্রীলেখা।
ফেসবুকে আজ সকালে কেবল মাত্র দুটি শব্দ তিনি লিখতে পেরেছেন তা হলো, ‘আমার বাবা’। এ বেশি তিনি কিছু লিখতে পারেন নি তবে তার অনুরাগীরা কমেন্টে সমবেদনা জানিয়েছেন। তার সহকর্মীরা তাকে সমবেদনা জানাচ্ছেন।
শ্রীলেখা এর আগে প্রায় প্রতিটি ইন্টারভিউতে বলতেন যে তার জীবনের অনুপ্রেরণা হলেন তার বাবা। সন্তোষ মিত্র নিজেও একজন অভিনেতা ছিলেন। শ্রীলেখা এও জানিয়েছিলেন যে শ্রীলেখার কোনো কাজে কোনোদিনও বাঁধা দেননি তার বাবা।
তার অভিনেত্রী হওয়ার পিছনেও উৎসাহ দিয়েছিলেন তার বাবা। স্বাভাবিকভাবেই বাবাকে হারিয়ে শ্রীলেখা এখন দিশেহারা। তার বাবার স্বর্গত আত্মার শান্তি কামনা করছেন সকলে।






