ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় নিজেকে সামলাতে পারেন নি জন আব্রাহাম, বড় ক্ষতি হয়ে যায় কঙ্গনার

অভিনেতা জন আব্রাহম বলিউডে ‘অ্যাকশন হিরো’ হিসেবে তাঁর অনুরাগীদের কাছে বেশ পরিচিত। তাঁর এইট প্যাক বদি তাঁর অনুরাগীদের আকর্ষণ করে। সেই জন কিন্তু ‘মেথড অ্যাক্টিংয়ে’ কম যান না।

তাঁর সুঠাম শরীরের, সুদর্শন জন বরাবরই পর্দায় দেখার মতো বিষয় ছিলেন। কেরিয়ারের শুরুতে ‘জিসম’ ছবিতে প্রাক্তন প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে জনের রসায়ন দেখে অভিনেতার জন্য একরকম পাগল হয়ে উঠেছিলেন তাঁর মহিলা ভক্তরা।

সম্প্রতিই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সত্যমেব জয়তে ২’। তাঁর এই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও জনের উপস্থিতি সকলের নজর কেড়েছে। এই জনই কিন্তু একবার এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজের সহ-অভিনেত্রীকে বেশ আঘাত করে ফেলেছিলেন।

সাধারণত অভিনেতা অভিনেত্রীরা দাবী করেন, নিজেদের মধ্যে বোঝাপড়া বা বন্ধুত্ব না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অস্বস্তি বোধ করেন দু’পক্ষই। তবে সম্প্রতি এক প্রতিবেদনে দাবী করা হয়েছে, এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় আবেগতাড়িত হয়ে অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে বেশ আঘাত করে ফেলেছিলেন জন।

জানা যায়, ‘শ্যুট আউট অ্যাট ওয়াডালা’ ছবির শ্যুটিংয়ে একটি ঘটনা ঘটে। জনের বিপরীতে ওই ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। এই ছবিতে জনের চরিত্রটি ছিল এক জন ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর। এই ছবিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল জন এবং কঙ্গনার। এর মধ্যে দু’টি বেশ নিবিড় মুহূর্তের। একটি আবেগপ্রবণ চুম্বনের দৃশ্য অন্যটি শয্যাদৃশ্য।

শয্যাদৃশ্যের গল্পটি ছিল কিছুটা এইরকম— কঙ্গনা এবং জনের চরিত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। মাঝপথে কঙ্গনাকে থামিয়ে তাঁকে আদর করতে শুরু করেন জন। কিন্তু বাস্তবে জন এই পর্যায়ে কঙ্গনার হাত এতটাই জোরে চেপে ধরেন যে অভিনেতার হাতের চাপে নায়িকার চুড়ি ভেঙে যায়। তাঁর হাত কেটে রক্ত পড়তে শুরু করেন।

এই ব্যাপারটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লেগে যায় জনের। এরপরই দ্রুত  নিজেকে সামলেও নেন তিনি। সেই সময়ই কঙ্গনার কাছে ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

RELATED Articles