ফের কী তবে নোট বন্দি হতে চলেছে? এবার বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ, শুক্রবার এমনই বড় সিদ্ধান্তের কথা জানাল আরবিআই। দেশবাসীকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে তাদের কাছে যদি ২০০০ টাকার নোট থাকে, তাহলে তারা যেন ব্যাঙ্কে গিয়ে সেই টাকা বদলে নেন।
একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কারোর কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করতে হবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ২০০০ টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে।
https://twitter.com/ANI/status/1659552932998815744
আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোট ব্যাঙ্কে জমা দিতে হবে। নতুন করে আর ২০০০ টাকার নোট ছাপা হবে না। ধীরে ধীরে তা বাজার থেকে তুলে নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই এটিএম বা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট দেখা যায় না। এবার সরকারিভাবেই এই নোট প্রত্যাহার করা হল।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে পুরোনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে, নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। বর্তমানে ২০০০ টাকার নোটই ভারতের সবথেকে বেশি মূল্যের মুদ্রা নোট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার