ম’দ খেয়ে বৌকে বেধড়ক মারধরের শাস্তি! জামাইকে পিটিয়ে খু’নের অভিযোগ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে

ম’দ খেয়ে বউকে পেটানোর শাস্তি। শ্বশুরবাড়ি গিয়ে খু’ন হলেন জামাই। অভিযুক্ত শ্যালক, স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়। মৃতের নাম আলম হোসেন। তিলজলা থানার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, কয়েক বছর আগে আনন্দপুর থানা এলাকায় জড়িবুটি গলির গুড়িয়া বিবির সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে অশান্তি চলত বলে খবর। আলমের সন্দেহ ছিল, তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। প্রায় প্রতিদিনই ম’দ্য’প অবস্থায় স্ত্রীকে মারধর করতেন আলম, এমনটাই অভিযোগ।   

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে স্বামীর এই অত্যাচারের জ্বালায় বাপের বাড়ি চলে যান গুড়িয়া। স্ত্রীর মান ভাঙাতে আলমযান শ্বশুরবাড়ি। সেখানেও তাদের মধ্যে ঝামেলা হয় বলে খবর। এমনকি, স্ত্রীর গায়ে ফের হাত তোলে আলম।

জানা গিয়েছে, গুড়িয়ার বাড়ির লোকজন গিয়ে সেই অশান্তি থামায়। এরপর আলমকে নিয়ে ম’দ খায় তাঁর শ্যালক, এমনটাই জানা গিয়েছে। এরপর নাকি আলমকে বেধড়ক মারধর করে তাঁর শ্যালক। মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় সে। এরপর আলমের বোন রুকসানাকে ফোন করে জানানো হয় যে তাঁর দাদা ম’দ্য’প অবস্থায় পড়ে গিয়েছে।

একথা জানার পর রুকসানা এসে দাদাকে ন্যাশানাল মেডিক্যালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই আলমের শ্বশুরবাড়ির পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধৃতরা হলেন মৃতের স্ত্রী গুড়িয়া বিবি, গুড্ডি বিবি, তুন্না বিবি, রোশনি খাতুন এবং দৌলত খান। এই নাবালকের নামেও এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।   

RELATED Articles