Astrology: জগদ্ধাত্রী পুজোয় মহাজাগতিক মিলন! মঙ্গল-বুধের যুগলবন্দিতে তিন রাশির জীবনে আসছে সুখ-সমৃদ্ধি!

শরৎশেষে জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। আলোর ঝলমলে চন্দননগর থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে ভক্তরা ডুবে রয়েছেন দেবী আরাধনায়। এই বছর দেবীর আবাহন ঘিরে রয়েছে এক বিশেষ মহাজাগতিক ঘটনা—বৃশ্চিক রাশিতে একসঙ্গে অবস্থান করছেন মঙ্গল ও বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিরল যোগের প্রভাব পড়তে চলেছে তিনটি রাশির জীবনে। কারও দাম্পত্যে ফিরবে শান্তি, কারও জীবনে খুলে যাবে নতুন কর্মসুযোগের দরজা।

জ্যোতিষীরা জানাচ্ছেন, বুধ আগে থেকেই বৃশ্চিক রাশিতে ছিলেন, আর ২৭ অক্টোবর মঙ্গলও সেখানে প্রবেশ করেছেন। ফলে জগদ্ধাত্রী পুজোর সময়েই তৈরি হয়েছে এক শুভ সংযোগ। এই দুই গ্রহের মিলনে একদিকে যেমন শক্তি ও উদ্যমের প্রতীক মঙ্গল, তেমনই বুদ্ধি ও যোগাযোগের প্রতীক বুধ—দু’য়ের মেলবন্ধনে তৈরি হচ্ছে উন্নতি, প্রগতি ও সৌভাগ্যের পথ।

বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা আশীর্বাদের মতো। যাঁরা এতদিন কাজের চাপ বা আর্থিক সমস্যায় ভুগছিলেন, তাঁদের জীবনে এখন নতুন দিগন্ত খুলে যাবে। অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে, পরিবারে মিলবে শান্তি ও স্থিতি। দাম্পত্যেও আসবে মধুরতা। বলা যায়, এই পুজোয় বৃষ রাশির জীবনে সৌভাগ্যের পালা শুরু হচ্ছে।

অন্যদিকে মিথুন রাশির জাতকরা পেতে পারেন কাঙ্ক্ষিত চাকরির খবর। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি—দুটোরই সম্ভাবনা প্রবল। পুরোনো বন্ধুর সহযোগিতায় পেশাগত জীবনে আসবে বড় সাফল্য। বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে এই সময় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে তুলবে।

আরও পড়ুনঃ Chandannagar Jagadhatri Puja 2025 : আলোর শহরে অন্ধকার নামল অষ্টমীতে! নিরাপত্তার কারণে খুলে ফেলা হল চন্দননগরের সব তোরণ!

সবশেষে ধনু রাশির জাতকদের জন্য এই সংযোগ যেন অর্থভাগ্যের আশীর্বাদ। ব্যবসা ও চাকরিতে মিলবে উল্লেখযোগ্য উন্নতি, আয় বাড়বে হু-হু করে। পরিবারে বজায় থাকবে আনন্দ ও শান্তি, দাম্পত্যে আসবে মিষ্টতা। এমনকি নতুন চাকরির সুযোগও knocking at the door! বলা যায়, জগদ্ধাত্রী পুজোর আলোয় তিন রাশির জীবনে নেমে আসছে সমৃদ্ধি ও সুখের এক নতুন ভোর।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles