জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে একই রাশিতে অবস্থান করবে একটা নয়, দুটো নয়, তিন-তিনটি গ্রহ। আর এর বেশ কয়েকটি রাশির জন্য এই নভেম্বর মাস অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১১ নভেম্বর বৃশ্চিক রাশিতে শুক্র, ১৩ নভেম্বর বুধ এবং ১৬ নভেম্বর সূর্যদেব গমন করবেন।
একই রাশিতে তিন গ্রহের একসঙ্গে অবস্থানের ফলে ১২টি রাশির উপরই কিছু কিছু প্রভাব পড়তে চলেছে। তবে ৪ রাশির উপর তিন গ্রহের এই অবস্থান অত্যন্ত শুভ। প্রভূত লক্ষ্মীলাভের সম্ভাবনা রয়েছে এই ৪ রাশির জাতক-জাতিকাদের।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি- সূর্য, বুধ ও শুক্রের রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ঘরে সুখ-সমৃদ্ধি আসতে পারে। বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। বুধের সঙ্গও পাবেন। নতুন বাড়ি বা যান কিনতে পারেন। সূর্যদেবের কারণে ব্যবসা ও কর্মস্থলে সাফল্য লাভ করবেন।
কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র, বুধ এবং সূর্যদেবের গমন শুভ হতে পারে। কর্মজীবনেও তাঁরা সাফল্য পাবেন। বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা ভাল। আর্থিকভাবেও অনুকূল সময়। অর্থলাভের যোগ রয়েছে। সন্তানের তরফে সুখবর পেতে পারেন।
বৃশ্চিক রাশি- তিন গ্রহ বৃশ্চিক রাশিতে আসায় এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় আসতে চলেছে। ব্যবসায় লাভ করবেন। কর্মজীবনেও উন্নতির যোগ। যে কোনও কাজে হাত দিলেই সফল হবেন। আর্থি অবস্থাও ভাল হবে।
তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের তিন গ্রহের গমন শুভ হতে চলেছে। দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। এটা বিনিয়োগের জন্য দারুণ সময়। আয় বাড়তে পারে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্য পাবেন। বুধের গমনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের বিদেশ যাত্রার প্রবল যোগ তৈরি হচ্ছে। আর্থিক অবস্থাও ভালো হবে।





