শুক্রের গোচরেই ভাগ্য খুলবে ৩ রাশির, আসবে প্রচুর টাকা, বাড়বে সঞ্চয়, বাড়ি-গাড়ি কেনার যোগ, সব কাজে আসবে সাফল্য

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের প্রভাব মানব জীবনে অনেক বেশি। শুক্রকে বিলাসিতা, ভৌতিক সুখ, ধন বৈভবের কারক বলা হয়। ফলে শুক্রের চাল বদলের ফলেই এই সমস্ত সেক্টরে প্রভাব বাড়তে থাকে। চলতি মাসের শেষেই শুক্রের গোচর রয়েছে।

৩১ মার্চ নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করতে যাচ্ছে শুক্র। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বহু রাশির জাতক জাতিকারা এই গোচরের ফলে ধন দৌলতে ভরে উঠবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

বৃষ রাশি

শুক্রের এই গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে অপার লাভ আনবে। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের রোজগারে বিপুল প্রভাব পড়তে শুরু করবে। নতুন নতুন জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন এরা। এই রাশির জাতক-জাতিকাদের আয়ে জবরদস্ত বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের প্রমোশন হতে পারে। গাড়ি, বাড়ি কেনার যোগ রয়েছে।

কুম্ভ রাশি

শুক্রের রাশি পরিবর্তনের ফলে বিপুল লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় আকস্মিক ধনলাভ হবে এদের। পরিবারের তরফ থেকে বিপুল সমর্থন পাবেন সব কাজে। বিদেশে যাঁরা ব্যবসা করেন, তাঁরা পাবেন অপার লাভ। এই সময় সঞ্চয় বাড়িয়ে নিতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় আটকে থাকা কোনও টাকা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মিথুন রাশি

এই গোচরের ফলে কাজের দিক থেকে সাফল্যআসবে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময়টি হচ্ছে সেরা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন চাকরি। এই সময় পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

RELATED Articles