চলতি মাসেই তৈরি হচ্ছে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ, আর্থিকভাবে সচ্ছল হবে একাধিক রাশি, পৌঁছবে উন্নতির শীর্ষে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। একই সময়ে, বুধগ্রহ ২৮ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র ও বুধ বৃশ্চিক রাশিতে থাকার কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে। সাধারণত, লক্ষ্মী নারায়ণ যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলতি বছরের শেষে গঠিত হচ্ছে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ।

এই যোগের কারণে আগামী বছরের জানুয়ারি মাসে একাধিক রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতি করতে চলেছেন। এর পাশাপাশি হঠাত্‍ আর্থিক লাভ পেতে পারেন তারা। এই যোগের প্রভাবে আসন্ন বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন বেশ কিছু রাশি।এদের ভাগ্যে জুটবে অগাধ টাকা-পয়সা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশিতেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। শুক্রের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের হঠাৎই  আর্থিক লাভ হবে এই সময়। এই সময়ে পৈতৃক সম্পত্তির মাধ্যমে সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভও পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর শুক্রের সপ্তম দশা হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী-নারায়ণ যোগ খুবই উপকারী হতে চলেছে। এই যোগের কারণে আর্থিক অবস্থা আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হবে। ব্যবসাতেও ইতিবাচক ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসাতে ভালো চুক্তি পেতে পারেন।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান হতে চলেছে। যে কোনও সম্পর্কের জন্য খুবই ভাল হবে। এই সময়ে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময় খুব ভালো হতে চলেছে। সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি খুব ভালো।  

কর্কট রাশি

শুক্র কর্কট রাশির জাতক-জাতিকাদের পঞ্চম ঘরে অবস্থান করতে চলেছে। এই সময়ের মধ্যে পারিবারিক জীবনও আগের চেয়ে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ধন বেশ মজবুত হবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্কও খুব ভালো হবে। মায়ের সাথে সুসম্পর্কের সুফলও পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles