কিছু কিছু ধারাবাহিক এমন থাকে যা দর্শক খুব সহজেই আপন করে নেন। ‘শ্রীময়ী’ ধারাবাহিকটিও সেইরকমই একটি ধারাবাহিক। বেশ কিছু বছর ধরেই এই ধারাবাহিক দর্শকের মনে রসদ জুগিয়ে আসছে। নানান বিতর্কও হয়েছে এই ধারাবাহিক নিয়ে, কমেছে টিআরপি, তবুও এখনও দর্শকের পছন্দের তালিকায় ‘শ্রীময়ী’।
কিছুদিন ধরেই এই ধারাবাহিকের উল্লেখযোগ্য চরিত্র জুন আন্টিকে দেখা যাচ্ছে না। অথচ, তাঁকে ছাড়া শ্রীময়ী অসমাপ্ত। তাঁকে যাতে ফিরিয়ে আনা হয়, এই জন্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে বারবার অনুরোধ করেছেন স্বয়ং শ্রীময়ী ওরফে ইন্দ্রাণী হালদার।
আরও পড়ুন-
এবার সেই ইচ্ছাই শীঘ্রই পূরণ হতে চলেছে। খুব তাড়াতাড়িই ধারাবাহিকে ফিরছেন জুন আন্টি। কিছুদিন আগেই ‘মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’ এই সংলাপ দিয়েই নিজের ফিরে আসার কথা জানান ঊষসী চক্রবর্তী। এবার ধারাবাহিকের প্রোমো সামনে এল।
প্রোমোতে দেখা যাচ্ছে দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে জুন আন্টি। সাদা কাপড় পরে ফিরেছে সে। কিন্তু এবার প্রশ্ন উঠছে যে কী পরিচয়ে শ্রীময়ীর পরিবারে ফিরছে জুন আন্টি?
View this post on Instagram
আরও পড়ুন- দর্শকদের জন্য দুঃসংবাদ! লকডাউনের কোপ, বন্ধ হতে চলেছে একাধিক ধারাবাহিক
এর আগে এই ধারাবাহিকে অনেকবার শ্রীময়ীর এক দেওরের উল্লেখ করা হয়েছে। নেটিজেনদের একাংশের মত, সেই দেওরের স্ত্রী হিসেবেই ধারাবাহিকে ফিরতে পারে জুন আন্টি। তবে আসলে যে ঘটনা কী, তা লেখিকা ও চ্যানেল কর্তৃপক্ষই জানেন।
এই নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই অনেকে বলতে শুরু করেছেন যে এবার তাহলে সতীন জা হবে। আবার অনেকেই বলছে জাম্বো আর জুন মিশে গেল। তবে আসলে যে কী ঘটবে, তা ধারাবাহিক এগোনোর সঙ্গে সঙ্গেই জানা যাবে।





