বলিউডের কিং খান (Shah Rukh Khan) তিনি। তাঁকে নিয়ে ভক্ত মনে উত্তেজনার পারদ তুঙ্গে থাকে বরাবরই। ব্যক্তিজীবন থেকে শুরু করে ছবির জগত, প্রতিটা ক্ষেত্রেই শাহরুখ খানকে (Shah Rukh Khan)নিয়ে কৌতুহলের অভাব নেই। সেই অভিনেতা এবার মঞ্চে দাঁড়িয়ে তাঁর পরিবার নিয়ে এ কী বললেন? শূন্য থেকে শুরু করে আজ তিনি বলিউডে রাজত্ব করছেন।
হাজার হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা। শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন তা অনুপ্রেরণা।স্ত্রী গৌরী খানকে দেওয়া মর্যাদা, বরাবর অনুরাগীদের নজর কেড়েছে। তিনি কেবল স্ত্রী গৌরী খানকেই নন, যে কোনও মহিলাকেই সম্মান দেন অভিনেতা।
সন্তানদের নিয়ে তিনি যেভাবে প্রতিটা পদে পদে সচেতন থাকেন, তা আদর্শ বাবারই কাজ। একাধিকবার যখন শাহরুখ খানের কাছে তাঁর সন্তানদের ডেবিউ এর আর্জি পৌঁছালে, তিনি তা ফিরিয়েছেন সন্তানদের লেখাপড়ার জন্যে। সঠিক সময়ের অপেক্ষা করতে পছন্দ করেন কিং খান। প্রয়োজনে নিজেকে গুঁটিয়ে নিতেও দেখা গিয়েছে তাঁকে।
আরিয়ান খান যখন মা’দ’ক কাণ্ডে আটক হয়ে ছিলেন, নিজেকে সম্পূর্ণ লাইমলাইট থেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তাঁর সন্তান নির্দোষ। শাহরুখ খানের ছবি জওয়ান-এর তাই একটা সংলাপ রাতারাতি ভাইরাল হতে দেখা যায়, “বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর।”
সম্প্রতি জি-সিনে অ্যাওয়ার্ড-এর মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান মন্তব্য ছুঁড়ে দিলেন তাঁর পরিবারের উদ্দেশে।এবছর, জি সিনে অ্যাওয়ার্ডে বহু সম্মানে পুরস্কৃত হতে দেখা যায় পাঠান, জওয়ান ছবিকে। শাহরুখ খান এদিন পুরস্কার হাতে মঞ্চে বলেন, “আমার একের পর এক ছবি ফ্লপ যাচ্ছিল। একপ্রকার নিজের ওপর রাগ থেকেই বাড়িতে বসে গিয়েছিলাম। সকলকে আনন্দ দিতাম। একটা সময় আমার স্ত্রী আমার সন্তানেরা আমায় অনুপ্রাণিত করে, আমায় বলে আনন্দ দেওয়ার হলে পর্দায় গিয়ে দাও। আমায় বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয়।” কিং খানকে বলতে শোনা গেল, “এই বার্তা আমার তিন সন্তান ও স্ত্রীর জন্য, যতদিন তোমাদের বাপ বেঁচে আছে, বিনোদন জাড়ি থাকবে।”





