নীতা আম্বানীর সামনে নত মস্তকে জোড়হস্ত মোদী! ভুয়ো ছবি পোস্ট করে বিতর্কে জ‌ওহর সরকার

এর আগে বহু সাংবাদিক ভুয়ো ছবি পোস্ট করে বিতর্কের সম্মুখীন হয়েছেন। এবার ভুয়ো ছবি পোস্ট কান্ডে নাম জড়ালো প্রাক্তন আইএএস আধিকারিক জওহর সরকারের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় দেশের সবচেয়ে বড় উদ্যোগপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি হাসছেন, আর তাঁর সামনে নত মস্তকে জোড়হস্তে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ছবি ঘিরেই শুরু হয়ে যায় বিতর্ক।

দাবি করা হয় এটি আসল ছবি নয়, নীতা আম্বানির জায়গায় অন্য এক মহিলা ছিলেন। ‌সেই মহিলার মুখ কেটে মুকেশ পত্নীর ছবি বসানো হয়েছে। আর সেই “অযৌক্তিক” ছবিই পোস্ট করেছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জওহর সরকার।

ওই বিতর্কিত ছবিটির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, সাংসদ এবং রাজনীতিবিদরা যদি খারাপ ব্যবহারের বদলে এরকম সৌজন্য পেতেন। পরিপক্ক গণতন্ত্রে দ্বিমুখী লেনদেন চলে।

প্রসঙ্গত, চুরি বুদ্ধিজীবীদের মধ্যে মোদী বিরোধী হাওয়া প্রচলিত আছে। যার ব্যতিক্রম নন জ‌ওহর বাবু। সেই প্রতিবাদী ধারাবাহিকতা বজায় রেখেই উক্ত বিতর্কিত টুইটটি করেছিলেন তিনি।

তাহলে  ছবিতে নীতা আম্বানির জায়গায় থাকা মহিলাটির পরিচয় কী? জানা গেছে আসল ছবিতে প্রধানমন্ত্রী মোদী যাঁর সামনে নতমস্তকে দাঁড়িয়ে রয়েছেন তিনি দিল্লিতে অবস্থিত দিব্য জ্যোতি কালচারাল অর্গনাইজেশন নামক এক এনজিও-র সিইও দীপিকা মণ্ডল। ছবিটি ২০১৫ সালের।

এই ছবিটিকে ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হলে ছবিটি সরিয়ে নেন জ‌ওহর সরকার। কিন্তু দমে যাননি। আর‌ও একটি ছবি টুইট করে আম্বানিদের সঙ্গে নরেন্দ্র মোদীর গভীর সম্পর্কের ছবি প্রকাশ্যে আনেন! তারপর সেই ছবির ক্যাপশনে, ফ্রেডরিক ফোরসাইথের ক্লাসিক উপন্যাস ‘ডগস অফ ওয়ার’-এর উল্লেখ করে  লেখেন, এখন যুদ্ধের কুকুররা আবার ঘেউ ঘেউ শুরু করবে!

https://twitter.com/jawharsircar/status/1401828836463894531?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1401828836463894531%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fdid-pm-modi-really-bow-down-to-nita-ambani-post-of-jawhar-sircar-stirs-controversy-31623159104570.html

প্রসঙ্গত, মোদী-আম্বানী সুসম্পর্কের কথা দেশের প্রত্যেকটা মানুষেরই জানা। সেই সম্পর্কের ছবিকেই প্রকাশ্যে এনে বিতর্কের জন্ম দিলেন জ‌ওহর বাবু।

RELATED Articles