পুজোর আর একমাসও বাকি নেই। পুজোর সময় অনেকেরই ইচ্ছা থাকে নতুন বাইক বা স্কুটি কেনার। তবে পুজোর আগে হাতটানের কারণে সেই ইচ্ছা পূর্ণ হয় না অনেকেরই। তবে এবার অত্যন্ত কম দামে মাত্র ৮০,০০০ টাকার মধ্যে দুর্দান্ত কিছু স্কুটির খোঁজ পেতে পারেন আপনি।
সেই স্কুটিগুলি কী কী, আসুন দেখে নেওয়া যাক-
TVS Jupiter
টিভিএস জুপিটারে রয়েছে ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই স্কুটি সর্বোচ্চ ৭.৭৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই স্কুটির ওজন মাত্র ১০৭ কেজি। এটি কিন্তু কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া টু হুইলার এটি। এই গাড়ির দাম শুরু হয়েছে ৭৬,৭৩৮ টাকা থেকে। প্রতি লিটার তেলে ৫০ থেকে ৬০ কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটি। এই স্কুটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫.৮ লিটার।
Hero Xoom
হিরো মটোকর্পের নতুন এই স্কুটারের দাম ৭৪,২৬৬ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটিতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন যা থেকে সর্বাধিক ৮.০৫ হর্সপাওয়ার শক্তি তৈরি হয়। এই স্কুটির মাইলেজ প্রতি লিটার তেলে ৪৫ কিলোমিটার। এই স্কুটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫.২ লিটার এবং ওজন ১০৮ কেজি।
Honda Activa 6G Limited এডিশন
সদ্যই এই স্কুটি লঞ্চ করেছে হন্ডা। নতুন গ্রাফিক্স, লুক এবং ডিজাইন নিয়ে ভারতের বাজার কাঁপাচ্ছে বাদশাহ Honda Activa। এই Honda Activa 6G Limited Edition-এ ইঞ্জিন, মাইলেজ সব একই রয়েছে শুধু বদলেছে ডিজাইন। এই স্কুটারের ARAI মাইলেজ প্রতি লিটারে ৬০ কিলোমিটার। এই স্কুটির দাম রাখা হয়েছে ৮০,৭৩৪ টাকা থেকে ৮২,৭৩৪ টাকা।
Suzuki Access 125
এই স্কুটির ইঞ্জিন ক্ষমতা ১২৫ সিসি ও ওজন ১০৩ কেজি। স্টাইলিশ ডিজাইনের এই স্কুটি সর্বোচ্চ ৮ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই স্কুটির মাইলেজ প্রতি লিটারে ৬৪ কিলোমিটার। এই স্কুটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ৬ লিটার। বাজারে এই স্কুটির দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।





