পদ্ম ফোটা নিশ্চিত! নিজেদের মতো করে প্রচারে নেমে পড়ুন! বঙ্গ নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর

বঙ্গ বিজয় বিজেপির বহুদিনের স্বপ্ন! ইতিহাস বলছে বাংলা বরাবরই আঞ্চলিক রাজনৈতিক দলকে কেন্দ্রে শাসনকারী তুলনায় বেশি প্রাধান্য দিয়েছে।

তবে এই প্রথমবার মনে হয় বাংলায় বিজেপি একটু ভালো অবস্থায় আছে। তুলনায় নড়বড়  করছে তৃণমূল।

আর এবার এই অবস্থায় বিজেপি নেতাদের মনোবল দ্বিগুণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের আস্থা বাণী শোনালেন। বললেন বাংলায় বিজেপির জয় নিশ্চিত, নেতারা শুধু নিজের মতো করে প্রচারে নেমে পড়ুন। সেইসঙ্গে তিনি আর‌ও দাবি করেছেন যে, এবার বাংলায় বিজেপির জয় ১০০ শতাংশ নিশ্চিত। আজ বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনারা মানুষের কাছে পৌঁছে যান। বাংলায় এবার আমাদের জয় নিশ্চিত। দলের যেসব নেতারা দায়িত্বে আছেন তাঁরা নিজের দায়িত্ব ঠিক করে পালুন করুন।আর এর‌ই মধ্যে বিজেপিরে তরফ থেকে বাংলায় তারকা প্রচারকদের সূচি জারি করা হয়েছে। 

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দ্বারা তৈরি করা এই তারকা প্রচারকদের তালিকায় অবশ্যই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
সেইসঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বলিউড তারকা মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী পায়েল সরকারও lবিজেপির তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁরা হলেন,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি। এছাড়াও রয়েছেন, রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শ্রী শিব প্রকাশ, বিজেপি সহ সভাপতি মুকুল রায়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, শ্রী ফগ্গন সিংহ কুলস্তে, মনসুখভাই মনদাভিয়া, জুয়েল ওরাম, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, নরোত্তম মিশ্র, বাবুলাল মারান্ডি, রঘুবর দাস, শাহনাওয়াজ হুসেন, মনোজ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিংহ মাহাতো, সুভাষ সরকার,কুনার হেমব্রম।

টলিউডের যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরন চট্টোপাধ্যায় l

RELATED Articles