লকডাউনের জন্য রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে ঘোষিত রাজ্য প্রশাসনের নতুন প্রকল্প ‘প্রচেষ্টা’ আপাতত বন্ধ করা হলো। এই প্রকল্পে মূলত রাজ্যে প্রত্যেক অসংগঠিত শ্রমিককে মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য প্রশাসন।

এই প্রকল্পের ফর্ম আদতে জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেই রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন এই সরকারি দফতরগুলিতে। এই ভিড়ের ফল ভয়ানক হতে পারে চিন্তা করেই ‘প্রচেষ্টা’ প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। সব জেলার জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে নবান্ন।
ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।





