আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!
এদিন অনুব্রত গড়ে সভা করতে গিয়ে সায়ন্তন বসু বলেন, ‘এখানে আছে না, মহিষাসুরের মতো চেহারা। মহিষাসুরের মতো দেখতে। আমি শুধু তাঁর উদ্দেশে বলছি ..।’ বিজেপি নেতার এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রসঙ্গত, নাম না করে অনুব্রতকে সায়ন্তনের এই কটাক্ষ রীতিমতো পারদ চড়িয়েছে।
এদিনের বক্তব্যে তিনি বলেন, ‘কিছু আয়োডেক্স আর কিছু বার্নল নিজের কাছে রেখেদিন। ভোটের দিন , ভোটের সময় খেলার চেষ্টা করেছেন না? তো কেন্দ্রীয় বাহিনী এসে পিঠে এসে পিঠে এমন দেবে, দমাদম দামদম, ..বহুদিন চিৎ হয়ে শুতে পারবেন না। ‘ অনুব্রতকে নিয়ে এমনই বক্তব্য পেশ করেছেন সায়ন্তন।





