উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট, পুজোর আগে কী হাসি ফুটবে চাকরিপ্রার্থীদের মুখ? শুরু হবে নিয়োগ?

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে যেন জট কাটছিলই না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের তরফে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হলেও তা থেমেই ছিল। এবার এই নিয়ে বড় এক সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল, ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ৮ বছর পর এই নিয়োগ নিয়ে জট কাটতে শুরু করেছিল। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, চার সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর তার পরের চার সপ্তাহের মদন্যে কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু করতে হবে।

এরপরই কিছু চাকরিপ্রার্থী দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। তাদের দাবী ছিল, তারা পর্যাপ্ত নম্বর পেলেও, তাদের ইন্টারভিউতে ডাকা হয়নি। তবে তাদের সেই আবেদন আজ, মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। এদিন এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “অধিকাংশ নিয়োগ প্রক্রিয়াই বন্ধ থেকেছে হাইকোর্টের নির্দেশে। সেখানে প্রায় এক যুগ পর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ করার নির্দেশ এসেছে”।

এদিন শীর্ষ আদালতের এই নির্দেশের পর উচ্চ প্রাথমিকে নিয়োগে আর কোনও বাধা থাকল না। অর্থাৎ নিশ্চিন্তে এবার হতে পারে নিয়োগ। স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে শীঘ্রই। শিক্ষামন্ত্রী বর্তায় বসুও জানান, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘আর দুটো মিনিট আগে এলেও…’, পথ অবরোধের জেরে আটকে অ্যাম্বুলেন্সও, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু শিশুর 

বলে রাখি, এই নিয়োগের জট নিয়ে বিক্ষোভ দেখিয়ে গতকাল, সোমবার দুপুরে করুণাময়ী থেকে সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের দফতর পর্যন্ত মিছিল করেন চাকরিপ্রার্থীরা। তাদের মাঝপথেই আটকায় পুলিশ। এর জেরে দু’পক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখাতে থাকেন তারা।  

RELATED Articles