প্রায় সময়ই তাঁকে দেখা যায় রাজ্যের নানান মন্দিরে পুজো দিতে। আজ, বৃহস্পতিবার, মহাশিবরাত্রি। এদিন সকালেই কলকাতার বিখ্যাত ভূতনাথ মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় দুধ ঢাললেন তিনি, পুজো দিলেন ভক্ত ভরে। আসন্ন নির্বাচনের জন্য নিজের দলের জন্য আশীর্বাদ চেয়ে নিলেন মহাদেবের কাছে।
তাঁর পুজো দেওয়ার সেই ছবি টুইটারে পোস্ট করে দিলীপ ঘোষ লেখেন, “শিবরাত্রির মতো পুণ্য তিথিতে কলকাতার ভূতনাথ মন্দিরে আদিযোগী মহাদেবের কাছে প্রার্থনা করলাম”।
https://twitter.com/DilipGhoshBJP/status/1369894382980145152
আরও পড়ুন- বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?
এদিকে, গতকাল নন্দীগ্রামে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন যে মানুষ এসব ‘নাটক’ দেখে অভ্যস্ত। তবে মুখ্যমন্ত্রীর দ্রুতা আরোগ্য কামনাও করেন তিনি। এর সঙ্গে এও বলেন যে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করা হোক। পূর্ণাঙ্গ তদন্ত না করে এই ঘটনাকে ষড়যন্ত্র বলা ঠিক হচ্ছে না।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার