আরও পড়ুন-WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে
প্রাক্তন মাওবাদী নেতা তথা অধুনা তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ ভোর রাতে গ্রেফতারির পর তাঁকে কলকাতায় আনা হয়েছে। রবিবার তাঁকে এনআইএ-র বিশেষ আদালতে তোলা হবে।
আরও পড়ুন- ভোটের কোপ দিঘাতে, প্রথম দু’দফার ভোটের কারণে বন্ধ দিঘা, পর্যটকবিহীন সমুদ্র সৈকত
প্রসঙ্গত উল্লেখ্য, গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে তদন্ত সাহায্য করছেন না ছত্রধর। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলা ও সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলায় এখনও অভিযুক্ত তিনি। দেশদ্রোহিতায় জেলবন্দি ছত্রধরকে গত বছর মুক্তি দেয় তৃণমূল সরকার। এর পর তাঁকে দলের উঁচু পদে বসান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দেন জঙ্গলমহলে দলের হারানো মাটি পুনরুদ্ধারের। আর এবার ভোট চলাকালীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করল এনআইএ।






