দেবচন্দ্রিমা সিংহ রায় বাংলা টেলি জগতের একটি অতি পরিচিত মুখ। স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে চারুর চরিত্রে অভিনয় করছেন তিনি। শান্তশিষ্ট, মিষ্টি বউ চারুর অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক।
পর্দায় বাইরে কিন্তু চারু ওরফে দেবচন্দ্রিমা একেবারে অন্যরকম। বরাবরই নিজের প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই তাঁর। সকলেই জানেন যে দেবচন্দ্রিমা ও সায়ন্ত মোদক চুটিয়ে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী, ইতিমধ্যেই পৌনে তিন লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। আর মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী সেখানে।
আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগান ভুলে এবার শ্রাবন্তীর সঙ্গে ‘খেলাঘর’ বাঁধার দিকে দেব, ফের বড় পর্দায় এই হিট জুটি
কিছুদিন আগেই প্রেমিকের সঙ্গে মালদ্বীপে উড়ে গিয়েছেন দেবচন্দ্রিমা। সেখানে গিয়ে সেলিব্রেট করেছেন নিজের রূপকথার মতো জন্মদিন। সেখানে গিয়ে একের পর এক উপহারও পেয়েছেন দেবচন্দ্রিমা। শেয়ার করেছেন প্রেমিকের সঙ্গে কাটানো নানান অন্তরঙ্গ মুহূর্ত যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। মালদ্বীপে গিয়ে রোমান্টিক হয়ে উঠেছেন দেবচন্দ্রিমা ও সায়ন্ত।
View this post on Instagram
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে মালদ্বীপের সমুদ্রতটে দেবচন্দ্রিমা ও সায়ন্তকে দেখা গেল খোলাখুলি রোমান্স করতে। ভিডিওটিতে কখনও তাদের হাত ধরে একসঙ্গে দেখা গেল, তো কখনও একে অপরের কাছাকাছি এসে রোমান্সে মেতে উঠতে দেখা গেল। ভিডিওর শেষে সায়ন্ত দেবচন্দ্রিমার কপালে একটি মিষ্টি চুম্বনও এঁকে দিলেন। এই ভিডিওটি শেয়ার হবার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে ইতিমধ্যেই।
View this post on Instagram
বলে রাখি, কাজের সুবাদেই দেবচন্দ্রিমা ও সায়ন্তর প্রেমের সূত্রপাত। কালার্স বাংলার ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বন্ধুত্ব। তা ধীরে ধীরে প্রেমে রূপ পায়। প্রায় তিন বছর হয়ে গেল তাদের সম্পর্কের। তবে কবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, সেই উত্তর কিন্তু এখনও মেলেনি।





