শেষ বেলায় উত্তপ্ত ডানকুনি। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

শেষ বেলায় উত্তপ্ত ডানকুনি। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

06/05/2019

প্রায় শেষের পথে এসে পৌঁছেছে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। সারাদিন ধরে নানান স্থান থেকে নানান অসন্তোষের খবর আসার পর এবারে বেলা শেষে উত্তপ্ত হয়ে উঠল ডানকুনি। অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ডানকুনির চাকুন্দি উচ্চ বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বাজে ভাবে মারধরের অভিযোগ কংগ্রেস কর্মী জাহাঙ্গীর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সকাল থেকেই ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য

প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভয়ে ভোট না দিয়েই ফিরে আসতে হলো ভোটারদের।

প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভয়ে ভোট না দিয়েই ফিরে আসতে হলো ভোটারদের।

06/05/2019

দত্তপুকুরে ভোটারদের ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুধু বাঁধাই নয়, বুথে ভোট দিতে যাওয়ার সময়ই নাকী হুমকি দিচ্ছেন তারা। এক বয়স্ক দম্পতিকে ভোট দিতে যাওয়ার সময় হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সেখানকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দত্তপুকুরের দিঘা দাসপাড়ার ঘটনা৷ সকাল থেকেই সেখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এবারে ভোট

কলাইকুন্ডাই-এ মিটিং-এ নয় ভোট প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। বিস্ফোরণ মুখ্যমন্ত্রীর।

কলাইকুন্ডাই-এ মিটিং-এ নয় ভোট প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। বিস্ফোরণ মুখ্যমন্ত্রীর।

06/05/2019

দেশের বিভিন্ন রাজ্যে আজ চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের ৭ টি লোকসভা কেন্দ্রে চলেছে ভোট গ্রহণ। তারমধ্যেই কলাইকুন্ডায় আজ এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আজ তিনি একটি সভা ডাকেন ‘ফণী’ প্রসঙ্গে৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উভয় রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে কেন্দ্রীয় সরকারের তরফ হতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।

ভাঙচুর লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে। সঙ্গে টার্গেট সংবাদমাধ্যমও৷

ভাঙচুর লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে। সঙ্গে টার্গেট সংবাদমাধ্যমও৷

06/05/2019

ঘটনাটি ঘটেছে ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরের একটি বুথে। সকাল থেকেই পঞ্চম দফার ভোটে ৭ টি লোকসভা কেন্দ্র থেকেই মিলেছে বিক্ষিপ্ত অশান্তির খবর৷ দেখা যাচ্ছে তৃণমূল – বিজেপি, তৃণমূল – সিপিএম এবং তৃণমূল – কংগ্রেস সংঘাত৷ সেই সংঘাতের জেরেই এবারে ফের ভাঙচুর করা হলো বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি৷ ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরের একটি বুথে বেলার বাড়ার পরই

ওড়িশার ত্রাণে ১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের।

ওড়িশার ত্রাণে ১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের।

06/05/2019

মে মাসের ৩ তারিখ সকাল ৯ টা নাগাদ প্রবল শক্তি নিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পরেছিল সাইক্লোন ‘ফণী’। ঘন্টায় ২০০ কিমি গতিবেগে প্রায় ৩ ঘন্টা তান্ডব চালিয়ে ওড়িশা থেকে বাংলার পথ ধরে ‘ফণী’। কিন্তু ততক্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওড়িশা। আজ সেই ওড়িশাই ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ফণী’ ওড়িশায় তান্ডব চালানোর পর এই প্রথম ওড়িশার

বেলুড়ে ভোট দিতে এসে আক্রান্ত বিজেপি সমর্থক এবং তাঁর পরিবার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বেলুড়ে ভোট দিতে এসে আক্রান্ত বিজেপি সমর্থক এবং তাঁর পরিবার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

06/05/2019

রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই মিলেছে উত্তেজনা অশান্তির খবর৷ এবারে উত্তেজনা ছড়ালো বেলুড়েও। উত্তেজনা ছড়ায় বিজেপি – তৃণমূল সংঘাতকে কেন্দ্র করে৷ বিজেপি সমর্থক বেলুড়ে ভোট দিতে গেলে তাকে এবং তাঁর পরিবারকে হেনস্তা করেন স্থানীয় তৃণমূল নেতা এবং তৃণমূল কর্মীরা৷ এই নিয়ে বচসা বাঁধলে হাতহাতিও হয় দু-পক্ষের

এবারে রাজনৈতিক পোস্ট নিয়ে বিতর্কে জড়ালেন মীর।

এবারে রাজনৈতিক পোস্ট নিয়ে বিতর্কে জড়ালেন মীর।

06/05/2019

বিখ্যাত রেডিও জকি মীর চিরদিনই স্বাধীনচেতা৷ রাজনৈতিক গোড়ামী স্বভাবতই তিনি পছন্দ করেন না। সবসময়ই থাকেন তাঁর হাসির বুদ্ধিদীপ্ত দুনিয়াতে। রাজনীতির কোনো বিষয়েই কখনও দেখা মেলেনি মীরের কিংবা শোনা যায়নি তাঁর কোনো মন্তব্যও৷ কিন্তু এবারে এক রাজনৈতিক গন্ধের পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিয়ে খোদ বিতর্কে তিনি।   শনিবার যখনই দেখা যায় যে কলকাতাতে আর ‘ফণী’ ঢুকছেনা বরং

ফের ছাপ্পা ভোটের অভিযোগ মল্লিকপুরে।

ফের ছাপ্পা ভোটের অভিযোগ মল্লিকপুরে।

06/05/2019

কিছুক্ষণ আগেই দেখা গিয়েছিল তারকেশ্বরের নস্করপুরের ১১০ নং বুথে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছাপ্পা ভোট। এরপর এবারে ফের ছাপ্পা ভোটের ঘটনা সম্মুখে এলো হুগলি থেকে।   সূত্রের খবর অত্যন্ত কৌশলে ছাপ্পা ভোট চলছিল হুগলির মল্লিকপুরের ২৩২ নং বুথে৷ বুথটিতে সকাল থেকেই ছড়িয়েছিল উত্তেজনা। যথারীতি বুথে বিজেপি এজেন্টকে প্রবেশ করতে দেননি তৃণমূল কর্মীরা৷ এরপর খবর পেয়ে

আমডাঙা-তে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। উপস্থিত সিপিএম প্রার্থী৷

আমডাঙা-তে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। উপস্থিত সিপিএম প্রার্থী৷

06/05/2019

আমডাঙা-এর বড়গাছি হাইস্কুলের বুথে ছড়িয়েছে উত্তেজনা৷ এবারে সংঘর্ষ সিপিএম এবং তৃণমূল কর্মীদের মাঝে৷ ঘটনাস্থলে উপস্থিত সিপিএম প্রার্থী। পরিস্থিতি দেখে রাজ্য পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পরলেন তিনি।   আমডাঙা-এর বড়গাছি হাইস্কুলের একটি বুথ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে সিপিএম-এর পোলিং এজেন্টকে মেরে বুথ থেকে বাইরে বের করে দেওয়ার৷ ঘটনাস্থলে বচসা বাঁধে তৃণমূলের সঙ্গে সিপিএম কর্মীদের৷ এরপর

ছাপ্পা ভোটের অভিযোগ তারকেশ্বরে।

ছাপ্পা ভোটের অভিযোগ তারকেশ্বরে।

06/05/2019

ভয়ের ভোট তারকেশ্বরে। ভোটারদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে প্রভাবিত করে তৃণমূলের হয়ে ভোট দেওয়ানোর অভিযোগ সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে।   তারকেশ্বরের আরামবাগের নস্করপুরের ১১০ নং বুথে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাপ্পা ভোট দেওয়ানোর৷ বিরোধীদের অভিযোগ যে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভোটারদের সঙ্গে বুথে ঢুকে নিজেই ইভিএম-এ কোন বোতামটি