শোভন ‘অনিন্দ্য’, রত্না ‘শ্রীময়ী’ আর বৈশাখী কিনা ‘জুন আন্টি’! শোভনের চ‌ওড়া কপালে ঈর্ষায় নেট দুনিয়া

কলকাতার মেয়র থাকাকালীন অবস্থায় প্রকাশ্যে আসে শোভন চট্টপাধ্যায়ের রঙিন জীবনের গল্প। রত্নার সঙ্গে ছাড়াছাড়ি, বৈশাখীর কাছাকাছি একাধিক কেচ্ছায় অবশেষে তৃণমূল ছাড়তে বাধ্য হন শোভন চট্টোপাধ্যায়। তারপর বান্ধবী বৈশাখী সহ বিজেপিতে যোগদান। ফের দলত্যাগ। তবে এবার পুরোনো কর্মকাণ্ডের জেরে পুরোনো দলের সতীর্থদের সঙ্গে সিবিআইয়ের হাতে ধরা পড়েছেন শোভন চট্টোপাধ্যায়। আর তারপর থেকেই শুরু হয়েছে নতুন রঙ্গ।

সম্পর্ক না থাকা স্বামীকে বাঁচাতে আইনজীবী নিয়ে ছুটছেন বৌ রত্না তো ওষুধ নিয়ে জেলের দরজা ধাক্কাচ্ছেন বান্ধবী বৈশাখী। আর শোভনের এহেন চ‌ওড়া কপাল দেখে ঈর্ষায় ছারখার হচ্ছে আপামর বাঙালি।

শুরু হয়েছে নানান মজার মিম‌ও। বাংলার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ী’র সঙ্গে চলছে জোড় কদমে তুলনা।

সিরিয়ালের শ্রীময়ী’র মতোই রত্নাও সম্পর্ক না থাকা স্বামীকে বিপদে বাঁচাতে ছুটে গেছেন। তাঁর এই উপস্থিতিতে বেশ খুশি হয়েছেন নেটাগরিকরা। তাঁদের একাংশের দাবি স্বামীর বিপদ দেখে নিজেকে আটকে রাখতে পারেননি রত্না।

আরও পড়ুন- গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করেছিলেন আমির খান, দুজনের রসায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে

স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ী’র সঙ্গে তুলনা করে তাঁরা বলছেন, ধারাবাহিকে যেমন শ্রীময়ী তাঁর স্বামীর বান্ধবী থাকা সত্ত্বেও তাঁর প্রতি কর্তব্য করতে ভোলে না, তেমনই শোভনের জীবনে বৈশাখীর উপস্থিতি সত্ত্বেও বিপদে স্বামীর পাশে এসে দাঁড়ালেন রত্না। শুধু তাই নয়, ছেলেকেও বাবার সাহায্য করতে পাঠালেন। রত্নার এই আচরণ মুগ্ধ করেছে নেটাগরিকদের। তাই তাঁরা শ্রীময়ীর আদলে রত্নার ছবি তৈরি করে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ছবির তলায় লেখা, ‘খারাপ সময়ে বউ পাশে থাকে, প্রেমিকা নয়।’

আরও পড়ুন- একলা ঘর তাঁর দেশ, লকডাউনে অন্ধকার ঘরে বসে আপন মনে সময় কাটাচ্ছেন রানিমা দিতিপ্রিয়া

প্রসঙ্গত, নারদা কান্ডে নাম জড়িয়ে আপাতত সিবিআই হেফাজতে শোভন চট্টোপাধ্যায়। সোমবার নিজাম প্যালেসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতার ঘিরে নেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে বৈশাখী-শোভন-রত্নাকে নিয়ে।

 

RELATED Articles