আজ দোল, রঙের দিন। আর এমনই এক দিনে মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবুল সুপ্রিয়। দোল উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে বেলা ১২টা নাগাদ উপস্থিত থাকার কথা ছিল বাবুল সুপ্রিয়র। কিন্তু তিনি দেরী করে ফেলেন। বেশ কিছুক্ষণ পর সেই অনুষ্ঠানে পৌঁছন তিনি। সেখানে এক দলীয় কর্মী তাঁকে ভিতরে যেতে বললে বচসা শুরু হয় তাদের মধ্যে, এরপর হঠাৎই সেই দলীয় কর্মীকে চড় মারেন বাবুল সুপ্রিয়।
সূত্রের খবর অনুযায়ী, এদিন টালিগঞ্জ প্রার্থী বাবুল সুপ্রিয়র টালিগঞ্জেই অনুষ্ঠিত দোল উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সেখানে বেলা ১২টার সময় পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু তিনি সেখানে গিয়ে পৌঁছন আড়াইটের সময়। সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার মাঝেই এক দলীয় কর্মী এসে তাঁকে বাধা দেন। তাঁর দেরীর কারণে তাঁকে আগে ভিতরে যেতে বলেন।
জানা গিয়েছে, ওই কর্মী তাঁকে বিনয়ের সঙ্গেই জানান যে ভিতরে সবাই অপেক্ষা করছে। এই কথাতেই মেজাজ হারান বাবুল সুপ্রিয়। প্রথমে তাঁকে ধমক দেন ও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ভিতরে টেনে নিয়ে যান ওই দলীয় কর্মীকে। সেখানে বচসা হয় তাদের মধ্যেই। এরপর হঠাৎই সেই দলীয় কর্মীকে চড় মারেন বিজেপি নেতা। এই ঘটনায় হকচকিয়ে যান সকলেই।
कोलकाता में होली मिलन समारोह में भड़के बाबुल सुप्रियो@karunashankar | @chaubeyvipin1 | #Kolkata | #BabulSupriyo | #Holi2021 | #WestBengal | #BJP pic.twitter.com/JRUmT0afoC
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) March 28, 2021
আরও পড়ুন- বিজেপি বিধায়ককে নগ্ন করে কালি ছিটিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কৃষিবিল প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে
এদিকে, এই গোটা ভিডিয়োটি রেকর্ড করা ও প্রশ্ন করা নিয়েও ক্ষুব্ধ হন বাবুল সুপ্রিয়।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাংবাদিক তাঁকে চড় মারার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি প্রথমে বলেন যে ওই দলীয়কর্মীকে থানায় নিয়ে যাচ্ছেন। এইটুকু বলেই তিনি দলীয় কার্যালয়ের ভিতরে চলে যান। কয়েক মিনিটের মধ্যেই তিনি ফেরত এসে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকের উপরই ক্ষোভ উগড়ে দেন ও তাঁর ফোন কেড়ে নেন। বেশ কিছুক্ষণ বচসা চলার পর তিনি অবশ্য ফোনটি ফেরত দিয়ে দেন।





