Latest Bengali Breaking News Updates in West Bengal

Khabor24x7 (খবর ২৪x৭) brings you real-time updates on politics, sports, and entertainment across the state.

কলকাতার খবর – Live Updates

Stay informed with important developments in Kolkata. Read our latest Kolkata news.

Khabor24x7

Bengali News Today

Explore trending topics and current events. Visit our latest updates.

কলকাতার খবর

বাংলার খবর

দেশের খবর

বিনোদনের খবর

খেলার খবর

অন্যান্য খবর

এই মুহূর্তে

Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
West Bengal
হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। কোন‌ওভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। ফিরে …
Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
বিনোদন
অবশেষে প্রতীক্ষার অবসান। ফের একসঙ্গে ফিরছেন জনপ্রিয় জুটি শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। কাজের সূত্রে নিজেদের অতীত ভুলে ফের একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। শ্রোতাদের মুগ্ধ করতে খুব শীঘ্রই আসছেন তাঁরা।  জানা গিয়েছে, অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লকডাউন’-এ এই দুই সুরের জাদুকর একসঙ্গে গান গাইবেন। এই ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী, সোহম, রাজনন্দিনী, মানালি, ওম, আদৃতের মতো বেশ পরিচিত তারকার। খুব তাড়াতাড়িই তাদের পর্দায় দেখতে পাবে দর্শকেরা।   অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালিত এই ‘লকডাউন’ ছবিতে গান লেখার পাশাপাশি তাতে সুরও দিয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়। “লকডাউন” নামক ছবিতে ‘তোমার কপালে শীতঘুম’ গানে পুরুষ কন্ঠে শোভন এবং মহিলা কন্ঠে ইমনের সুরের জাদুতে মুগ্ধ হতে চলছেন সঙ্গীতপ্রেমীরা। একসময়ে টলিউডের পাওয়ার কাপেল ছিলেন ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায়। তাঁরা দু’জনেই একসময় খুল্লমখুল্লা প্রেম করেছেন। যদিও তাদের এই প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।  তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা নিয়ে ইমন এবং শোভন দুজনের কেউই সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে কিছুদিন আগেই সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিনোদন জগতের জনপ্রিয় গায়িকা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। অন্যদিকে, জি বাংলার “সা রে গা মা পা”-র মাধ্যমে শোভনও বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক হয়ে উঠেছেন।  শোভনের সুরের জাদুতে মুগ্ধ সকলেই। গায়ক নিজের কেরিয়ার জীবনে জনপ্রিয়তা লাভের পাশাপাশি বর্তমানে ব্যক্তিগত জীবনকেও ভালোই চালনা করছেন। বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে ইমন এবং শোভনের একসঙ্গে জুটি বেঁধে গান গাওয়ার খবরটি শুনে তাদের অনুরাগীরা ভীষনভাবে আনন্দিত।  
Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
West Bengal
বাতিল হয়েছে ২২শে এপ্রিল এর সভা। কিন্তু ২৩শে এপ্রিলের জন্য বেশ ভালোরকম …
Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
India
চোখ রাঙাতে শুরু করেছে করোনা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার।দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখের বেশি।এই অবস্থায় সকলের করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য বারবার আবেদন করা হচ্ছে।এবার করোনার নানান গাইডলাইন পথচারীদের বাতলে দেওয়ার জন্য ও তাদের সতর্ক করার জন্য পথে নামলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা ডিএসপি আধিকারিক।   ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলায়।সেখানকার সরকারের করোনা নিয়ে নানান গাইডলাইনের বিষয়ে পথচারীদের সতর্ক করার জন্য অন্তঃসত্ত্বা ডিএসপি নিজেই উদ্যোগ নিলেন।তাঁর নাম শিল্পা সাধু।তিনি নামলেন রাস্তায়।তাঁর কথায়, “করোনা ভাইরাস খুব দ্রুত গোটা দেশে ছড়িয়ে পড়ছে।এই সংক্রমণ রোধ করার জন্য দান্তেওয়াড়া জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।আমরা লোকদের করোনার বিধি সম্পর্কে অবগত করার জন্য রাস্তায় নেমেছি”।   আরও পড়ুন- এবার করোনা নিরাময়ে পথে …
election-image
West Bengal
ভোটের কাজ করতে গেলে আপনাকে নিরপেক্ষ হতেই হবে। কোন বিশেষ দলের প্রতি …
Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
West Bengal
লোকসভা নির্বাচনে বাংলাদেশি তারকারা তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। এর ফলে নির্বাচন …
Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
West Bengal
আগেই বৈষম্য নিয়ে সরনব হয়েছিলেন তিনি। এবার ষষ্ঠ দফার ভোটের দিন দিলেন বড় চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে করোনার টিকা দেওার কথা ঘোষণা করলেন তিনি। আজ বৃহস্পতিবার, দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে এমনটাই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণাকে সমর্থন করেন সভায় উপস্থিত জনগণ।   বেশ কিছুদিন ধরেই করোনার টিকা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চাপানউতোর চলছিল। আজ সেই বিষয়ে ইতি টানলেন তৃণমূল নেত্রী। রাজ্যের মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা। আজ, দক্ষিণ দিনাজপুরের তপনের সংক্ষিপ্ত সভা থেকে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বেশ কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।   আরও পড়ুন- বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন গতকাল, বুধবার, সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। তবে কেন্দ্র প্রতি ডোজ পাবে আগের ধার্য করা মূল্যতেই অর্থাৎ মাত্র ১৫০ টাকায়। এই বৈষম্য নিয়েই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেরামের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী দু’মাস আমাদের উৎপাদনের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে। আর বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলি পাব”।  …
Khabor24x7 | খবর ২৪x৭ | Bengali Breaking News | Viral News | General News
West Bengal
আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোট। ভোট রয়েছে কৃষ্ণনগর উত্তরে। সেখানে এবার তৃণমূলের তরফে ভোটে দাঁড়িয়েছেন িঅভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এদিন ভোটের দিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন তিনি। এই সময়ই একটি বুথ পরিদর্শন করে বেরোনোর পরই তাঁকে ঘিরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়া  শুরু হয়। তাঁর বিরুদ্ধে স্থানীয় কিছু মানুষ অভিযোগ আনেন যে তিনি নাকি বহিরাগতদের নিয়ে ঘুরছেন।   এই অভিযোগের কারণেই কৌশানিকে দেখে একদল লোক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন এই এলাকায় বিজেপির তরফে তাঁর প্রতিপক্ষ মুকুল রায়। দীর্ঘ কুড়ি বছর পর ফের ভোটে লড়ছেন মুকুল।   আরও পড়ুন- বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন  অন্যদিকে কালীনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠে। এই বিষয়ে কৌশানী মুখোপাধ্যায় বলেন, …